ফেনীতে বাস-লরি সংঘর্ষে নিহত ৪
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় বাস-লরি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
আজ বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।
এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, দুর্ঘটনাস্থলে ৩জন ও হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু ঘটে। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। রাস্তা সংস্কারের কাজ চলায় চট্টগ্রামমুখী রাস্তা চলাচল বন্ধ ছিল। লরিটি উল্টো পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছিল। এতে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক পুর্ণ চন্দ্র মুৎসূদ্দী জানান, আইন না মেনে বিপরীত দিক হতে একটি লরি এসে ঢাকামুখী ইউনিক সার্ভিসের একটি বাসকে মাঝ বরাবর আঘাত করে।
আরও পড়ুনঃ প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি দুঃখজনক: শিক্ষামন্ত্রী





